ইয়েমেনে আত্মঘাতী হামলায় নিহত ৪৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের রাজধানী সানায় আত্মঘাতী বোমা হামলায় আহত একজনকে উদ্ধার করা হচ্ছে। এ হামলা অন্তত ২০ জন নিহত হয়েছে। ছবিটি আজ তোলা। ছবি: রয়টার্স
ইয়েমেনের রাজধানী সানায় আত্মঘাতী বোমা হামলায় আহত একজনকে উদ্ধার করা হচ্ছে। এ হামলা অন্তত ২০ জন নিহত হয়েছে। ছবিটি আজ তোলা। ছবি: রয়টার্স

ইয়েমেনের রাজধানী সানায় আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহত এবং বহুসংখ্যক ব্যক্তি আহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর আল-তাহরির চত্বরের কাছে এ হামলার ঘটনা ঘটে। চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের ভাষ্য, বিদ্রোহীদের সমর্থকেরা আল-তাহরিরে প্রতিবাদ বিক্ষোভের জন্য মঞ্চ তৈরির সময় চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুলিশ হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে চিকিৎসকদের ডাকা হয়েছে।