ইয়েমেনে আল-কায়েদার হামলায় নিহত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের মধ্যাঞ্চলে জঙ্গি সংগঠন আল-কায়েদার হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আদিবাসী ও হাসপাতাল সূত্র গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।
গুলি ও আত্মঘাতী হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।
এদিকে আল-কায়েদার জঙ্গিরা ইয়েমেনের একটি শহর দখল করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনাকে দেশটির সরকারের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।