ইরাকে আইএসের গাড়িবোমায় শতাধিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরের একটি শহরে গতকাল শুক্রবার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) গাড়ি বোমা হামলায় শতাধিক লোক নিহত হয়েছে। হতাহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
আজ শনিবার বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের খবরে জানানো হয়, জনবহুল ওই শহরের প্রাণকেন্দ্রে শিয়া অধ্যুষিত শহর খান বানি সাদের একটি বাজার এলাকায় এই হামলা চালানো হয়।
দিয়ালা প্রাদেশিক পরিষদের সদস্য মোহাম্মদ জাওয়াদ আল হামাদানি বলেন, হামলায় কমপক্ষে ১০০ জন নিহত ও ৭০ জনের বেশি লোক আহত হয়েছে।
রাদ ফারেস আল-মাস নামের আরেক পার্লামেন্ট সদস্য বলেন, হামলাটি বড় ধরনের। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।