ইরাকে আইএসের হামলায় ৩৮ পুলিশ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের সামাররা শহরে পুলিশের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে আইএসের (ইসলামিকে স্টেট) জঙ্গিরা। এতে ৩৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
দেশটির সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানায়, জঙ্গিরা একটি ট্যাংক বিস্ফোরণ ঘটায়। আজ সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে মুথাননা প্রদেশে অপর হামলায় ৪৬ জন আহত হয়েছেন। ওই অঞ্চল থেকেই নিরাপত্তা বাহিনী ও শিয়া আধা সামরিক বাহিনীর সদস্যরা আইএসের জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে।