ইরাকে আরও ১৩০ সেনা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে আরও ১৩০ জন সামরিক উপদেষ্টা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এ তথ্য জানিয়েছেন।
আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইরাকে আগে থেকেই প্রায় আড়াই শ মার্কিন সামরিক উপদেষ্টা রয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেন, নৌ ও বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনীর এই সদস্যরা সেখানকার মানবিক পরিস্থিতি মূল্যায়ন করবেন। তাঁরা কোনো ধরনের অভিযানের সঙ্গে যুক্ত হবেন না।
ক্যালিফোর্নিয়ায় হেগেল বলেন, মূল্যায়নকারী দলের সদস্যরা ইতিমধ্যে ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল শহরে গেছেন। সহযোগিতার ক্ষেত্র নির্ধারণে তাঁরা গভীরভাবে মূল্যায়ন করবেন।
এদিকে ইরাকের সুন্নিপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের দমনে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।