ইরাকে এক মাসেই নিহত সহস্রাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে সহিংসতায় ও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হামলায় জানুয়ারি মাসে অন্তত এক হাজার ৩৭৫ জন নিহত হয়েছে। গতকাল বোরবার ইরাকে নিয়োজিত জাতিসংঘের সাহায্যকারী মিশন (ইউএনএএমআই) এ খবর জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ইউএনএএমআই হিসেবে সহিংসতা ও হামলায় গত জানুয়ারি মাসে নিহতদের মধ্যে ৭৯০ বেসামরিক ব্যক্তি রয়েছে। বাকিরা নিরাপত্তারক্ষী। এ ছাড়া হামলায় এক হাজার ৪৬৯ জন বেসামরিক ব্যক্তি ও ৭৭১ জন নিরাপত্তারক্ষী আহত হয়েছে।

ওই মিশনের তথ্যে, রাজধানী বাগদাদে গত মাসে ২৫৬ জন নিহত ও ৭৫৮ জন আহত হয়। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে এই নগরে।