ইরাকে ট্রাক বোমায় নিহত ৮০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে হিলা শহরে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ৮০ জনেরও বেশি নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই ইরানি শিয়া পুণ্যার্থী। পুলিশ ও চিকিৎসাকর্মীরা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এক অনলাইন বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। আমাক বার্তা সংস্থায় প্রকাশিত বিবৃতিতে গোষ্ঠীটি বোমা হামলায় ২০০ জন হতাহত হয়েছে বলে দাবি করেছে।
হামলার সময় ওই পুণ্যার্থীরা পবিত্র কারবালা থেকে নগর ইরানে ফেরার পথে ছিল।