ইরাকে প্রিজন বাসে হামলায় নিহত ৬০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকে কয়েদিদের বহনকারী একটি বাসে হামলা হয়েছে। এতে ৫১ জন কয়েদি ও পুলিশের নয়জন সদস্য নিহত হয়েছে।
আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর চারটার দিকে এই হামলা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির তাজি শহরের প্রধান কারাগার থেকে প্রায় ৬০ জন কয়েদিকে একটি বাসে করে রাজধানী বাগদাদে নেওয়া হচ্ছিল।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, কয়েদিদের বহনকারী বাসটি লক্ষ্য করে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের পর গোলাগুলির ঘটনাও ঘটে।
এ ঘটনায় হামলাকারী জঙ্গিদের কেউ হতাহত হয়েছে কি না, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি।