ইরাকে বান কি-মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান কি-মুন
বান কি-মুন

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন গতকাল সোমবার ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন। তিনি সেখানে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদিসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মহাসচিব গতকাল প্রথমে ইরাকি প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম এবং পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফরির সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী এবাদির সঙ্গে বৈঠকের আগে তাঁর ইরাকের পার্লামেন্টের স্পিকার সেলিম আল-জুবুরির সঙ্গেও বৈঠক করার কথা ছিল। কিন্তু আলোচ্যসূচির বিষয়ে কোনো তথ্য সেখানে দেওয়া হয়নি।
এএফপি