ইরাকে রেস্তোরাঁ ও তল্লাশিচৌকিতে হামলায় নিহত ৫২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে একটি রেস্তোরাঁ ও একটি তল্লাশিচৌকিতে বোমা হামলায় ইরানের নাগরিকসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ দুই হামলার দায় স্বীকার করেছে।

ইরাকি কর্মকর্তারা বলেন, নাসিরিয়া শহরের কাছে মহাসড়কে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি রেস্তোরাঁয় গুলি চালায় এক বন্দুকধারী। এর পরপরই কাছের একটি তল্লাশিচৌকিতে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া নিয়ন্ত্রিত আধা সামরিক বাহিনী হাশেদ আল-শাবির সদস্য ওই হামলাকারীরা ছদ্মবেশে ছিল। তারা ইরাকের উত্তরাঞ্চলজুড়ে আইএস জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি লড়াই করছে।

শিয়া-অধ্যুষিত ধিকার প্রদেশের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবদেল হুসেইন আল-জাবির বলেন, হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ এবং আহত ৯১। নাসিরিয়া হলো ধিকার প্রদেশের রাজধানী। তিনি বলেন, আহত ব্যক্তিদের অনেকের অবস্থা গুরুতর।