ইরাকে ৩৬ জনের ফাঁসি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে দুই বছর আগে প্রায় ১ হাজার ৭০০ জন নতুন সেনাসদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ৩৬ জনকে গতকাল রোববার ফাঁসিতে ঝোলানো হয়েছে। ধিকার প্রদেশে নাসিরিয়া কারাগারে ওই দণ্ড কার্যকর করা হয়। স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
২০১৪ সালের ১২ জুন তিকরিত শহরের কাছাকাছি সাবেক মার্কিন ঘাঁটি স্পেইকার ক্যাম্পে ওই হত্যাযজ্ঞ চালায় উগ্রপন্থী সুন্নি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএস নতুন সেনাসদস্যদের মধ্য থেকে বেছে বেছে শিয়া মুসলিম ও অমুসলিমদের হত্যা করে। পরে ওই হত্যাযজ্ঞের ছবি ও ভিডিও চিত্রও প্রকাশ করে। ঘটনার প্রায় এক বছর পর ওই এলাকা সরকারি বাহিনী পুনর্দখল করলে গণকবরের সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় গত ফেব্রুয়ারি মাসে দোষীদের মৃত্যুদণ্ডাদেশের রায় হয়।