ইরান-ইরাক সীমান্তে ভূমিকম্পে নিহত ১৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পে ইরাকের শহর হালাবজায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ছবি: রয়টার্স
ভূমিকম্পে ইরাকের শহর হালাবজায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ছবি: রয়টার্স

ইরাক ও ইরানের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় আজ সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত ১৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক শ ব্যক্তি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। দেশটির সরকারি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ইরাকের সুলাইমানিয়াহ হাসপাতালে ভূমিকম্পে আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: এএফপি
ইরাকের সুলাইমানিয়াহ হাসপাতালে ভূমিকম্পে আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: এএফপি

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। ভূমিকম্পের সময় দুই দেশের সীমান্তবর্তী ওই অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন এ সময় বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

ভূমিকম্পে আহত একজন সুলাইমানিয়াহ হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: এএফপি
ভূমিকম্পে আহত একজন সুলাইমানিয়াহ হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: এএফপি

ইরানের জরুরি সেবাবিষয়ক প্রধান কর্মকর্তা পীর হোসেইন কুলিভান্দ রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইএনএনকে বলেছেন, সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরের সারপোল-ই-জাহাদ শহরে অনেকে হতাহত হয়েছে। ভূমিধসের কারণে উদ্ধার কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইরাকের সুলাইমানিয়াহ হাসপাতালে ভূমিকম্পে আহত একজন চিকিৎসাধীন। ছবি: এএফপি
ইরাকের সুলাইমানিয়াহ হাসপাতালে ভূমিকম্পে আহত একজন চিকিৎসাধীন। ছবি: এএফপি

অন্যদিকে ইরানের রেড ক্রিসেন্ট সংস্থার প্রধান মোর্তেজা সালিম জানিয়েছেন, কমপক্ষে আটটি গ্রামে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তিনি বলেন, আরও কিছু গ্রামে বিদ্যুৎ চলে গেছে এবং টেলিযোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।