ইরানিদের এ বছর হজ করা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেল বছর হজের সময় পদদলিত হয়ে দুই হাজারের বেশি লোকের প্রাণহানির পরিপ্রেক্ষিতে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। পরে সৌদি আরবে শিয়া নেতার ফাঁসি হওয়াকে কেন্দ্র করে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশ দুটি। এর ফলে এ বছর হজে ইরানের নাগরিকদের অংশগ্রহণ করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন দেশটির সংস্কৃতিমন্ত্রী আলী জান্নাতি।
আলী জান্নাতি গতকাল বৃহস্পতিবার বলেন, ইরানের প্রতিনিধিরা গত মাসে চার দিন ধরে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তবে তাঁরা কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে পারেননি। তিনি দেশটির বার্তা সংস্থা ইরনাকে বলেন, ‘কোনো সমঝোতা হয়নি এবং বেশি দেরি হয়ে গেছে।’
জান্নাতি বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ ভিসা, পরিবহন ও নিরাপত্তা-সংক্রান্ত আমাদের প্রস্তাবগুলো গ্রহণ করেনি। তারা বলছে, ইরানের নাগরিকদের অন্য কোনো দেশে গিয়ে সেখান থেকে ভিসার আবেদন করতে হবে।’
গত বছর হজের সময় পদদলিত হয়ে মৃত্যুর ঘটনার পর থেকে হাজিদের নিরাপত্তার বিষয়টিও মুখ্য হয়ে উঠেছে।