ইরানিদের হজে যাওয়া হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর ইরান থেকে কেউ হজে যেতে পারছেন না। এর জন্য সৌদি আরবকে দায়ী করেছে ইরান।
ইরানের সংস্কৃতিমন্ত্রী আলি জান্নাতির বরাত দিয়ে গতকাল রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দুই দফা বৈঠকের পরও এ বিষয়ে একমত হওয়া যায়নি। ইরানের মন্ত্রী অভিযোগ করেন, সৌদি সরকারের সদিচ্ছার অভাবেই এমনটি হয়েছে। তবে সৌদি আরব বলেছে, সমস্যা সমাধানে অনেকগুলো বিকল্প ইরানের সামনে তুলে ধরা হলেও দেশটি তার একটিও গ্রহণ করেনি। সৌদি আরবে একজন শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার জের ধরে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এ কারণে দুই দেশের মধ্যে ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়।