ইরানে আট বছর পর পুতিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আট বছর পর আজ সোমবার ইরানে পৌঁছেছেন। সিরিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ নিয়ে আলোচনা করতে ইরানে গেছেন তিনি। এই গৃহযুদ্ধে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করছে দুই দেশ। খবর এএফপির।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে জানানো হয়, স্থানীয় সময় বেলা সোয়া একটার দিকে পুতিন তেহরানে পৌঁছান। এক দিনের এই সফরে তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করবেন।