ইরানে দুই নারী ভাইস প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল বুধবার দুই নারীকে ভাইস প্রেসিডেন্ট এবং আরেক নারীকে নাগরিক অধিকারবিষয়ক সহকারী পদে নিয়োগ দিয়েছেন। নতুন মন্ত্রিসভায় নারী সদস্যের অনুপস্থিতি নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে রুহানি এই সিদ্ধান্ত নেন। দেশটিতে প্রেসিডেন্টের দপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব ১২ জন ভাইস প্রেসিডেন্টের ওপর ন্যস্ত থাকে। ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর থেকে এ পর্যন্ত মাত্র একজন নারী মন্ত্রিসভার সদস্য হতে পেরেছেন। নারী ভাইস প্রেসিডেন্ট হয়েছেন মাসুমেহ এবতেকার ও লায়া জোনেইদি। তাঁরা যথাক্রমে পরিবার ও নারীবিষয়ক দপ্তর এবং আইনবিষয়ক দপ্তর পেয়েছেন। আর নাগরিক অধিকার সহকারীর পদটি পেয়েছেন শাহিনদখত মোলাভেরদি।