ইরানে বিমান বিধ্বস্ত, নিহত ৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেহরানের পশ্চিমাঞ্চলীয় মেহরাবাদ বিমানবন্দর থেকে আকাশে ওঠার কিছুক্ষণ পরই একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ছবি: এএফপি
তেহরানের পশ্চিমাঞ্চলীয় মেহরাবাদ বিমানবন্দর থেকে আকাশে ওঠার কিছুক্ষণ পরই একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ছবি: এএফপি

ইরানের রাজধানী তেহরানে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৪৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, তেহরানের পশ্চিমাঞ্চলীয় মেহরাবাদ বিমানবন্দর থেকে আকাশে ওঠার কিছুক্ষণ পরই স্থানীয় সময় সকাল নয়টা ১৮ মিনিটে একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে ফায়ার সার্ভিসের এক মুখপাত্র বলেছেন, বিমানটিতে থাকা সব যাত্রী নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিমনাটিতে পাঁচটি শিশু ছিল।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থল আজাদ আবাসিক এলাকা থেকে দগ্ধ অবস্থায় অন্তত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিমানটি পূর্বাঞ্চলীয় শহর তাবাস যাচ্ছিল। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।