ইরানে বিমান বিধ্বস্ত, ৪০ আরোহী নিহতের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের রাজধানী তেহরানে একটি বিমানবন্দরের কাছে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা ৪০ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আজ রোববার সকালে তেহরানের পশ্চিমে মেহরাবাদ বিমানবন্দর থেকে আকাশে ওঠার কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।
যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তাবান এয়ারলাইনসের বিমানটি তেহরান থেকে তাবাস যাচ্ছিল। বিমানটিতে থাকা ৪০ আরোহীর মধ্যে সাতটি শিশুও ছিল।