ইরানে ভূমিকম্পে দুজনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে ভূমিকম্পে অন্তত দুজনের প্রাণহানি ও কয়েক শ মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূকম্পন কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে গতকাল রোববার এ খবর প্রকাশিত হয়েছে।
তুর্কমেনিস্তানের সঙ্গে সীমান্তের কাছে খোরাসান প্রদেশের বজনার্দ শহরে গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বার্তা সংস্থা আইএসএনএ লিখেছে, নিহত দুজনের একজন ৫৪ বছর বয়সী এক নারী এবং অন্যজন কিশোরী। ভূমিকম্পে ৩৭০ জনের বেশি মানুষ আহত হয়েছে।
ইরানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭ বললেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূপৃষ্ঠের সাড়ে ১২ কিলোমিটার গভীরে সৃষ্ট এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল তুর্কমেনিস্তানের সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে। এতে ওই এলাকার ৪০ শতাংশ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল ইরানের মাশহাদ শহরে ৬ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্প হয়। তখন অন্তত দুজন প্রাণ হারান।