প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বিশ্ব শক্তির সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়ে নতুন করে শুরু হওয়া আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের পক্ষে আলোচনায় প্রধান মধ্যস্থতাকারী আব্বাস আরেকচি। গতকাল মঙ্গলবার ভিয়েনায় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। আরেকচিকে উদ্ধৃত করে ইরানের বার্তা সংস্থা মেহেরে বলা হয়, ‘আগামী ১ জুলাইয়ের আগে একটি চুক্তি করতে পারব বলে আমি আশা করি।’ ভিয়েনায় গতকাল ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে শুরু হওয়া পরমাণুসংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছেন আরেকচি। অর্ন্তবর্তী চুক্তি অনুযায়ী ইরান ও ছয় বিশ্ব শক্তিকে আগামী ৩০ জুনের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে হবে।
রয়টার্স