ইরানের নিন্দা করল ওআইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসলিমপ্রধান দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ইরানকে অব্যাহতভাবে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার দায়ে অভিযুক্ত করে দেশটির কঠোর নিন্দা করেছে। তুরস্কের ইস্তাম্বুলে ৫৭ সদস্যের সংগঠনটির সম্মেলন শেষ হওয়ার পর গতকাল শুক্রবার এর ঘোষণাপত্রে ইরানকে সিরিয়া, বাহরাইন ও ইয়েমেনের মতো আঞ্চলিক দেশগুলো ও আফ্রিকার সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের দায়েও অভিযুক্ত করা হয়। সিরিয়ার গৃহযুদ্ধের মানবিক বিপর্যয় ছিল এর অন্যতম আলোচ্য।