ইরানের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে ৫ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশা করছে। রাষ্ট্রীয় টেলিভিশন দেশের কেন্দ্রীয় ব্যাংক গভর্নরকে উদ্ধৃত করে গতকাল শনিবার এ কথা বলেছে। এতে বলা হয়, গভর্নর ভালিউল্লাহ সাইফ বলেছেন, ২০১৫ সালে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ধীরগতির, তবে দেশীয় ও আন্তর্জাতিক উভয় পূর্বাভাসেই ইঙ্গিত মিলছে ২০১৬ সালে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশের বেশি। পরমাণু কর্মসূচি কাটছাঁট করার বিনিময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের ওপর থেকে গত জানুয়ারি মাসে দীর্ঘদিনের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
রয়টার্স