প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে কূটনৈতিক বোঝাপড়ার বিকল্প নেই বলে মনে করে ইরান। দেশটি আরও মনে করছে, কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকট সমাধানে দুই পক্ষকে ২৪ নভেম্বরের মধ্যে সমঝোতায় পৌঁছাতে হবে। গত শনিবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জরিফ এ কথা বলেন। সংকট নিয়ে ১৮ নভেম্বর ভিয়েনায় পুরোদমে আনুষ্ঠানিক আলোচনা শুরুর কথা রয়েছে। এর আগে মতপার্থক্য কমানোর চেষ্টায় গতকাল রোববার ওমানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইইউর জ্যেষ্ঠ প্রতিনিধি ক্যাথরিন অ্যাশটনের সঙ্গেও বৈঠকের কথা ছিল ইরানি মন্ত্রীর।
রয়টার্স