ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী আকবর হাশেমি রাফসানজানি
আলী আকবর হাশেমি রাফসানজানি

ইরানের সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানি আর নেই। রোববার ৮২ বছর ব​য়সে তিনি মারা যান। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হ​য়।
ইরানের স্বাস্থ্য উপমন্ত্রীর বরাত দিয়ে সংবাদ সংস্থা ফার্স জানায়, রোববার হৃদরোগে আক্রান্ত হলে রাফসানজানিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এক ঘণ্টারও বেশি সময় পর চিকিৎ​সকেরা জানান, সাবেক এই প্রেসিডেন্ট আর বেঁচে নে​ই।
আশির দশক থেকেই ইরানের রাজনীতিতে অন্যতম ব্যক্তিত্ব ছিলেন রাফসানজানি। ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে মাহমুদ আহমাদিনেজাদের কাছে হেরে যান। ২০১৩ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতি​দ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন রাফসানজানি। কিন্তু তাঁকে অযোগ্য প্রার্থী ঘোষণা করে কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি ও রয়টার্স।