ইরানের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো সৌদি আরবে যে বৈঠক করতে যাচ্ছে, তা শান্তি আলোচনার ব্যর্থতার কারণ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান সে দেশের ফারস বার্তা সংস্থাকে বলেছেন, রিয়াদে যে বৈঠক হতে যাচ্ছে, তা ভিয়েনা বৈঠকের অংশ নয়। সিরিয়া নিয়ে গত বছরের নভেম্বর মাসে ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠকে আসাদের মিত্র বলে পরিচিত রাশিয়া ও ইরানের অংশগ্রহণ ছিল। তবে রিয়াদ বৈঠকে এই দুটি দেশ
থাকছে না।
রয়টার্স