ইসরায়েল 'যুদ্ধাপরাধী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করা বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে। দেশটির এ কাজকে যুদ্ধাপরাধের শামিল বলে অভিহিত করেছে নিউইয়র্কভিত্তিক সংগঠনটি। গত মঙ্গলবার ইসরায়েলে হামলা চালানোর সঙ্গে জড়িত এক ফিলিস্তিনির বাড়ি ধ্বংস করা হয়েছে। গত মাসে ওই পরিবারের এক সদস্য গাড়ি চাপা দিয়ে দুই ইসরায়েলিকে হত্যা করেছিল। এইচআরডব্লিউ বলছে, এই নীতির মাধ্যমে ঢালাওভাবে এমন লোকজনকে শাস্তি দেওয়া হয়, যারা ওই অপরাধের সঙ্গে যুক্ত নয়।
রয়টার্স