ইসরায়েলকে অবশ্যই শান্তি চুক্তি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে সৌদি আরব বলেছে, টিকে থাকতে চাইলে ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিচুক্তি করতে হবে। গতকাল মঙ্গলবার জেদ্দায় ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর রয়টার্সের।
গাজায় ইহুদি হামলা বন্ধে ব্যর্থতার জন্য মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজনকে দায়ী করেন প্রিন্স আল-ফয়সাল। তিনি আরও বলেন, ইসরায়েলকে বুঝতে হবে, দেশটির অস্তিত্ব রক্ষার জন্য শান্তিই একমাত্র সমাধান।
গাজায় সম্প্রতি ইসরায়েলের আগ্রাসনের তীব্র সমালোচনা করে প্রিন্স সৌদ আল-ফয়সাল বলেন, ‘আমরা কী দেখলাম, গাজায় সন্ত্রাসী হামলার ভয়াবহতার মাত্রা ছাড়িয়ে যেতে লজ্জাবোধ করেনি ইসরায়েল। তারা কোনো আইনের ধার ধারেনি। ধর্ম কিংবা মানবতার কথা ভাবেনি। তাদের একটাই লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের শিকড় উপড়ে ফেলা।