প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার পুনর্গঠনের জন্য কায়রোতে দাতাদের এক সম্মেলনে গতকাল রোববার তিনি এই আহ্বান জানান। সম্মেলনের উদ্বোধনী ভাষণে সিসি বলেন, ‘আমি ইসরায়েলের জনগণ ও সরকারের উদ্দেশে বলতে চাই: সংঘাত বন্ধ করার এখনই সময়। সংঘাত বন্ধ হলে উন্নয়নের ধারা এগিয়ে যাবে। আমাদের সবারই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে।’ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবারও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি সময়সীমা নির্ধারণের দাবি তোলেন। এএফপি