প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনি এক কিশোরকে হত্যার দায়ে ইসরায়েলের একটি আদালত দুই ইসরায়েলি কিশোরকে দোষী সাব্যস্ত করেছেন। ওই দুজনেরই বয়স ১৭। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। খবর বিবিসির।
ফিলিস্তিনি কোনো নাগরিককে হত্যার ঘটনায় ইসরায়েলের আদালতে কোনো ইসরায়েলির দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা বিরল।
১৬ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর মোহাম্মদ আবু খাদিরকে ২০১৪ সালে অপহরণের পর জেরুজালেমে পুড়িয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আরও একজনের বিষয়ে রায় স্থগিত রাখা হয়েছে। কারণ, মানসিকভাবে তিনি সুস্থ কি না সে জন্য বর্তমানে তাঁর স্বাস্থ্যপরীক্ষা চলছে।