ইসরায়েলি কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি মিশন খোলার পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটিতে এটাই হবে ইসরায়েলের প্রতিনিধিত্বকারী প্রথম কোনো সরকারি কার্যালয়। ইসরায়েলের কূটনীতিকেরা গতকাল শুক্রবার এ কথা বলেছেন। অফিসটি পূর্ণাঙ্গ কূটনৈতিক মিশন হবে না। কার্যত এটি হবে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা-সংশ্লিষ্ট অফিস। তবে সেখানে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিককে নিযুক্ত করা হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল ন্যাশন বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত ফিলিস্তিন সমস্যার জের ধরে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশের সঙ্গেই ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। এই অঞ্চলে শুধু প্রতিবেশী দেশ মিসর ও জর্ডানের সঙ্গে তাঁদের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক আছে।
রয়টার্স