প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের প্রভাবশালী মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ সদস্য সামির কান্তার গতকাল রোববার সিরিয়ায় এক হামলায় নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি রকেট হামলায় তিনি নিহত হন। সিরিয়ার কর্মকর্তারা বলছেন, দামেস্কের জারমানা শহরে হামলায় আরও নয়জন নিহত হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সামির কান্তারের মৃতদেহটি উদ্ধার করা হয় বোমায় উড়ে যাওয়া একটি বহুতল ভবনের ধ্বংসাবশেষ থেকে। সামির কান্তার কিশোর অবস্থায় গ্রেপ্তার হয়ে ২৯ বছর কাটিয়েছেন ইসরায়েলের কারাগারে। হিজবুল্লাহর সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় ২০০৮ সালে ইসরায়েল কান্তারকে মুক্তি দেয়। তখন থেকে তিনি সংগঠনটির সঙ্গেই যুক্ত ছিলেন বলে মনে করা হয়।
রয়টার্স