প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরুজালেমে আল জাজিরার কার্যক্রম বন্ধে ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মী, সাংবাদিক ও পর্যবেক্ষকেরা। ইসরায়েলের যোগাযোগমন্ত্রী আইয়ুব কারা গত রোববার জেরুজালেমে আল জাজিরার কার্যালয় বন্ধ এবং এর আরবি ও ইংরেজি বিভাগের সাংবাদিকদের পরিচয়পত্রও প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে। আল জাজিরা নেটওয়ার্কের এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রিক দেশের দাবিদার বলে পরিচিত ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানানো হয়। তিনি বলেন, আল জাজিরার ইংরেজি ও আরবি উভয় ভাষার অনুষ্ঠান সম্প্রচারই বন্ধ করা হবে।