প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনিরা আগামী ১ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করবে। ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাত্তেহ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছর গাজায় ইসরায়েলি নৃশংসতা ও অবৈধভাবে বসতি স্থাপনের বিষয়গুলো আইসিসির কাছে তুলে ধরা হবে। ওই দিনই আইসিসির সদস্য হবে ফিলিস্তিন। আইসিসিতে যোগ দেওয়ার লক্ষ্যে সম্প্রতি নেদারল্যান্ডসের দ্য হেগে রোম সনদে স্বাক্ষর করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরু থেকে ফিলিস্তিনের আইসিসির সদস্য হওয়ার বিরোধিতা করে আসছে।
এএফপি