ইসলামি সম্মেলনকে আশীর্বাদ বললেন মক্কার ইমাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী রোববার মুসলিম নেতৃবৃন্দ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ইসলামি শীর্ষ সম্মেলন হবে। আজ শুক্রবার আসন্ন ওই সম্মেলনকে ‘আশীর্বাদ’ বলে বর্ণনা করেছেন সৌদি আরবের শীর্ষ মুসলিম নেতা।

আজ শুক্রবারের বয়ানে পবিত্র নগরী মক্কার ইমাম শেখ সালেহ বিন হামদি ওই সম্মলনের প্রশংসা করে বলেন, এই সম্মেলন ‘আশীর্বাদপুষ্ট, যা ভাই ও বন্ধুদের এক করবে।’

মক্কার ইমামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এসপিএ’র প্রতিবেদনে বলা হয়, সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রতি তিনি ‘বাস্তবতা প্রদর্শন...ও আঞ্চলিক বিষয়াদিতে হস্তক্ষেপের নেতিবাচক প্রভাবের’ বিষয়ে জোর দেওয়ার আহবান জানিয়েছেন। তিনি মূলত সুন্নি প্রধান সৌদি আরবের প্রতিদ্বন্দী শিয়া প্রধান ইরানকে ইঙ্গিত করেছেন।