ইয়াঙ্গুনে নতুন গণপরিবহন ব্যবস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াঙ্গুন শহরে গতকাল সোমবার নতুন গণপরিবহন ব্যবস্থা চালু করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। শহরে নির্দিষ্ট রুটে নির্দিষ্ট সময়ে বাস ছাড়বে। বাসচালকেরাও নির্দিষ্ট পরিমাণ মাসিক বেতন পাবেন। ইয়াঙ্গুন শহরে গণপরিবহন ব্যবস্থা মূলত চার হাজার ভাঙা ও জরাজীর্ণ বাসের ওপর নির্ভরশীল ছিল। এ বাসগুলোর অর্ধেকের বেশি আবার ২০ বছরের পুরোনো। আগামী এপ্রিলে সংসদীয় উপনির্বাচন হবে সেখানে। এর আগে গণপরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সরকার। নতুন পদ্ধতিতে শহরে তিন শটি রুটের পরিবর্তে এখন থেকে ৬১টি রুট হবে। সরকার ইয়াঙ্গুন রিজনাল ট্রান্সপোর্ট অথরিটি নামে একটি সরকার সংস্থা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। সংস্থাটি সরকারি-বেসরকারি উদ্যোগে গণপরিবহন নামাবে এবং নিয়ন্ত্রণ করবে।
রয়টার্স