ইয়াসার কেমাল প্রয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াসার কেমাল
ইয়াসার কেমাল

তুরস্কের সুপরিচিত লেখক ইয়াসার কেমাল (৯২) আর নেই। ইস্তাম্বুলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে গত শনিবার জানানো হয়। মার্ক্সবাদী কেমাল নোবেল সাহিত্য পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। সাহিত্য ও মানবাধিকার আন্দোলনে অবদানের জন্য তিনি ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লেজিয়ঁ দ’নারসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। তাঁর প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। কুর্দি সম্প্রদায়ের এই লেখক নিজের লেখা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বহুবার বিচারের মুখোমুখি হন এবং কারাভোগও করেন।
এএফপি