ইয়েমেন উপকূলে হামলায় নিহত ৪৩ শরণার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গতকাল শুক্রবার বলেছে, লোহিত সাগরের ইয়েমেনি উপকূলে হেলিকপ্টার থেকে চালানো হামলায় অন্তত ৪৩ জন শরণার্থী নিহত হয়েছে।
নারী ও শিশুসহ এক দল সোমালীয় শরণার্থী বহনকারী নৌকায় হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছিল। পরে ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরের হাসপাতালগুলোতে নেওয়া হয় ৪৩টি লাশ। শহরটির এক স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, আহত আরও ৩৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইওএম বলেছে, এ ঘটনায় ৮০ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জনের অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’।
বন্দর কর্তৃপক্ষ জানায়, আরও বেশ কয়েকজন প্রাণে বেঁচে গেছেন। এদের মধ্যে ইয়েমেনের তিন মানব পাচারকারী ছিলেন যাদের আটক করা হয়েছে। বিদ্রোহীনিয়ন্ত্রিত সাবা বার্তা সংস্থা বলেছে, ওই শরণার্থীরা সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার শিকার হয়েছেন।