ইয়েমেন নিয়ে ইরানের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেন সংকটের বিষয়ে জাতিসংঘে শান্তি পরিকল্পনা উত্থাপন করতে যাচ্ছে ইরান। গতকাল বুধবার রাতে প্রস্তাবটি উত্থাপন করার কথা ছিল। খবর এএফপির।
তেহরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলা বন্ধের আহ্বান রয়েছে।
গত মঙ্গলবার মাদ্রিদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, এই শান্তি উদ্যোগের মধ্যে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং ইয়েমেন সংঘাতের পক্ষগুলোর মধ্যে আলোচনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সংকট ইয়েমেনের মানুষকেই সমাধান করতে হবে।’
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হুতি বিদ্রোহীদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া একজন হুতি নেতা ও তাদের সমর্থক সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর এক ছেলেকে কালো তালিকাভুক্ত করেছে।