ইয়েমেনি আল-কায়েদাপ্রধান নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-কায়েদার আরব উপদ্বীপ শাখার (একিউএপি) নেতা নাসের আল-বুহাইশি ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আল-বুহাইশির নিহত হওয়ার তথ্য আজ মঙ্গলবার অনলাইনে এক ভিডিওর মাধ্যমে নিশ্চিত করেছে একিউএপি।
গোষ্ঠীটি বলছে, হামলায় তাদের আরও দুই যোদ্ধা নিহত হয়েছে।
ইয়েমেনে গত শুক্রবার ওই ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই জঙ্গি নেতাকে ধরতে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি পেন্টাগন।
আল-বুহাইশির নিহত হওয়ার ঘটনা একিউএপির জন্য একটা বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। তাকে আল-কায়েদার দ্বিতীয় প্রধান হিসেবে দেখা হতো। তিনি আল-কায়েদার প্রতিষ্ঠাতাপ্রধান ওসামা বিন লাদেনের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন।
আল-বুহাইশি নিহত হওয়ার পর তাঁর উত্তরসূরি হিসেবে কাসিম আল-রায়মির নাম ঘোষণা করেছে একিউএপি।