প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনে সরকার ও শিয়া গোষ্ঠী হাউথি অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে বলে গতকাল রোববার জাতিসংঘের বিশেষ দূত জানিয়েছেন। সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের দূত জামাল বেনোমার। সুন্নিদের প্রধান রাজনৈতিক দল ইসলাহর অনুগত অস্ত্রধারীরা চারজনকে হত্যা করার পর শিয়া গোষ্ঠী হাউথির সঙ্গে তাদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হাউথির সশস্ত্র লোকজন রাজধানী অভিমুখে অগ্রসর হয়ে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ অনেক স্থাপনা দখল করে নেয়।
বিবিসি