ইয়েমেনে জাহাজডুবিতে নিখোঁজ ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফপি
এএফপি

ইয়েমেনের সকোত্রা দ্বীপে জাহাজডুবির ঘটনায় ৬০ জন নিখোঁজ রয়েছেন। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে জানানো হয়, জাহাজডুবির ঘটনায় দুজনকে উদ্ধার করা হয়েছে।

ইয়েমেনের মৎস্যমন্ত্রী ফাহদ কাভিন আজ বুধবার এএফপিকে বলেন, ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর মুকাল্লা থেকে সকোত্রা যাওয়ার পথে পাঁচ দিন আগে জাহাজটি ডুবে যায়। জাহাজে ৬০ জন যাত্রী ছিলেন।