ইয়েমেনে বিমান হামলায় ৪০ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের দক্ষিণ-পূর্বে হাজরে এলাকায় আল কায়েদার একটি প্রশিক্ষণ ক্যাম্পে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৪০ জঙ্গি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। গতকাল মঙ্গলবার ওই বিমান হামলা চালানো হয়। আজ বুধবার ইয়েমেনের একজন প্রাদেশিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

এর আগে পেন্টাগন থেকে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় কয়েক ডজন আল কায়দা যোদ্ধাকে ‘যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে’ দেওয়া হয়েছে।