ইয়েমেনে সেনা স্থাপনায় হামলা, নিহত ৭১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের এডেন শহরে একটি সেনা স্থাপনায় গতকাল সোমবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তাদের আমাক বার্তা সংস্থায় হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। গতকাল দ্বিতীয় বৃহত্তম এডেন শহরে সরকারসমর্থিত আধাসামরিক বাহিনীর জন্য নির্ধারিত সেনা প্রশিক্ষণকেন্দ্রে গাড়িবোমা হামলা চালানো হয়। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, হামলাকারী তার গাড়ি নিয়ে এডেনের দক্ষিণাঞ্চলের ওই সেনা শিবিরে নতুন নিয়োগ পাওয়া প্রশিক্ষণার্থীদের এক জমায়েতে দ্রুতগতিতে ঢুকে বিস্ফোরণ ঘটায়।
সৌদি আরবসমর্থিত ইয়েমেনি সুন্নি প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর হাদিপন্থি পপুলার রেজিস্টেন্স নামের আধাসামরিক বাহিনীর ওই শিবিরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ চলত।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, প্রাণহানির সংখ্যা ৭১-এরও বেশি হতে পারে।