উ. কোরিয়ার অস্বীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনি হ্যাকিংয়ে জড়িত থাকার কথা অস্বীকার করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করে দেশটি এ ঘটনায় যৌথ তদন্তের আহ্বান জানিয়েছে। হ্যাকিংয়ের অন্যতম কারণ ছিল মুক্তির অপেক্ষায় থাকা সনি পিকচার্সের ব্যঙ্গধর্মী চলচ্চিত্র দ্যা ইন্টারভিউ। চলচ্চিত্রে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হত্যার পরিকল্পনা দেখানো হয়। ছবিটি বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল। হ্যাকিংয়ের পর ছবিটি মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই দাবি করে, হ্যাকিংয়ের তথ্য ও ব্যক্তিগত ই-মেইল সূত্রে তারা নিশ্চিত হয়েছে, গত মাসের সনি হ্যাকিংয়ের সঙ্গে পিয়ংইয়ং জড়িত। এএফপি