উ. কোরিয়া পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় নেই
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় দেশীয় আলোচনা শুরু করার বিষয়ে উত্তর কোরিয়ার ‘কোনো চিন্তাভাবনাই নেই’ বলে জানিয়েছে তারা। আজ বৃহস্পতিবার বেইজিংয়ে পিইংইয়ংয়ের একজন শীর্ষ কর্মকর্তা এ কথা বলেন। চীন অবশ্য এ আলোচনা শুরু করার বিষয়ে বারবার তাগিদ দিয়ে আসছে।
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা কর্মসূচি বন্ধ করতে এ ব্যাপারে সমঝোতার জন্য ছয় দেশীয় এ আলোচনার উদ্যোগ নেওয়া হয়। ২০০৯ সালে সে আলোচনা থেকে বেরিয়ে যায় উত্তর কোরিয়া এবং এর কিছুদিন পরই দেশটি দ্বিতীয় পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়।
উত্তর কোরিয়ার প্রধান কূটনৈতিক রক্ষাকবচ এবং অর্থনৈতিক সুবিধাভোগী হিসেবে বলা হয়ে থাকে চীনকে। সেই চীনই সমঝোতার জন্য আলোচনা পুনরুজ্জীবিত করতে চায়। গতকাল বুধবার উত্তর কোরিয়া দুটি মাঝারি পাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
উত্তর কোরিয়ার উত্তর আমেরিকাবিষয়ক সহকারী মহাপরিচালক চু সন-হুই বেইজিংয়ে বলেন, ‘পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার ব্যাপারে এখন আমাদের কোনো চিন্তাভাবনা নেই।’ তিনি বলেন, ‘যেখানে আমাদের প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী মনোভাব রয়েছে, সেখানে এ ধরনের আলোচনা করার মতো অবস্থায় নেই আমরা।’
আরও পড়ুন: