প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ায় সাংবিধানিক আদালত রাষ্ট্রপতি নির্বাচনে ব্যাপক কারচুপির ব্যাপারে বিরোধীদের অভিযোগ নাকচ করে দিয়েছেন। নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক সেনাপ্রধান প্রাবোয়ো সুবিয়ান্তো আদালতে ব্যাপক কারচুপির অভিযোগে নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করেন। প্রধান বিচারপতির সাংবিধানিক আদালত দুই সপ্তাহের শুনানি শেষে তাঁর চ্যালেঞ্জকে নাকচ করে দিয়ে এই রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না। গত ৯ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে জোকো উইদোদো নির্বাচিত হয়েছিলেন। এএফপি