প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা বিচারে একজন ইহুদি জঙ্গিকে আটক রাখার ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ইসরায়েল সরকার। ইহুদি চরমপন্থা দমনের লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহভাজন উগ্রপন্থী ইহুদিদের ধরিয়ে দেওয়া আগুনে ১৮ মাস বয়সী ফিলিস্তিনি এক শিশুর মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হলো। আটক উগ্রপন্থী ইহুদি মোরদেকাই মেয়ার পশ্চিম তীরের একটি ইহুদি বসতির বাসিন্দা। ইহুদিবাদী একটি সন্ত্রাসী সংগঠনের সহিংস তৎপরতায় জড়িত সন্দেহে তাঁকে ছয় মাসের জন্য প্রশাসনিক হেফাজতের সাজা দেওয়া হয়েছে। ইসরায়েলের কর্তৃপক্ষ ইহুদিদের বিরুদ্ধে সাধারণত এ ধরনের পদক্ষেপ নেয় না। এএফপি