উগ্রপন্থার অনুপ্রবেশের বিরুদ্ধে হুঁশিয়ারি জিনপিংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ধর্মীয় বিষয়ের মাধ্যমে বিদেশি ‘অনুপ্রবেশ’ এবং উগ্রপন্থী মতাদর্শ প্রচারের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। ধর্ম ব্যবস্থাপনা বিষয়ে শীর্ষ পর্যায়ের এক বৈঠকে তিনি এ পরামর্শ দেন বলে গতকাল রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

সম্মেলনে প্রেসিডেন্ট শি জিনপিং আরও বলেন, কমিউনিস্ট পার্টির ধর্মবিষয়ক নীতি এগিয়ে নিতে ইন্টারনেটের সদ্ব্যবহার করা উচিত। আর চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের মার্ক্সবাদী আদর্শে অবিচল ও ‘কঠোর ভাবে ধর্মে অবিশ্বাসী’ থাকা উচিত।

উল্লেখ্য, চীনের শিনজিয়াং অঞ্চলে কট্টর ইসলামপন্থীদের ক্রমবর্ধমান প্রভাবে উদ্বিগ্ন সরকার। এ ছাড়া ২০১৪ সালে খ্রিষ্টানদের গির্জা থেকে ক্রুশ নির্মূলের সরকারি প্রচারাভিযানের ফলে খ্রিষ্টান-অধ্যুষিত ওয়েনচো শহর ও চেচিয়াং প্রদেশে প্রতিবাদ বিক্ষোভ হয়। চীনের কমিউনিস্ট পার্টির ভাষ্য, ধর্মীয় স্বাধীনতার সুরক্ষা থাকলেও এ ব্যাপারে সংযত থাকতে হবে।