উচ্চতা আবার মাপা হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের উচ্চতা আদৌ কমেছে কি না, তা জানতে চূড়াটির উচ্চতা নতুন করে পরিমাপ করার উদ্যোগ নেওয়া হবে। ভারতের সার্ভেয়ার জেনারেল স্বর্ণ সুব্বা রাও গতকাল বলেছেন, আগামী দুই মাসের মধ্যেই নেপালে পরিমাপকারী দল পাঠানো হবে। কাগজপত্রে এভারেস্টের উচ্চতা এখন ৮ হাজার ৮৪৮ মিটার। ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার প্রচণ্ড ভূমিকম্প আঘাত হেনেছিল। তারপর স্যাটেলাইটের মাপের ভিত্তিতে বলা হয়েছিল, এভারেস্টের উচ্চতা কয়েক মিলিমিটার থেকে ১ ইঞ্চি পর্যন্ত কমে গেছে। সে বিষয়টি দেখতেই ভারতের এই নতুন মাপজোখের উদ্যোগ।