উজবেক প্রেসিডেন্ট করিমোভের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলাম করিমোভ
ইসলাম করিমোভ

উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম করিমোভ মারা গেছেন। আজ শুক্রবার উজবেক সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃত্যুকালে করিমোভের বয়স হয়েছিল ৭৮ বছর। ১৭ আগস্টের পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যাচ্ছিল না। করিমোভ ১৯৮৯ সাল থেকে উজবেকিস্তানের ক্ষমতায় ছিলেন। গত সপ্তাহে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির ছয় দিন পর তিনি মারা গেলেন।

উজবেকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের করিমোভের মৃত্যুর খবর জানানো হয়। এতে বলা হয় শনিবার করিমোভের নিজের শহর সামার খন্দে শনিবার তাঁর মরদেহ দাফন করা হবে।

 আরও পড়ুন